১৫ মার্চ : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ রোববার, ১৫ মার্চ ২০২৬ ● ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে

2026-03-15T09:27:12+00:00
2026-03-15T09:27:12+00:00

১৫ মার্চ : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৭ এএম   (ভিজিট : ৭৪)
আজ রোববার, ১৫ মার্চ ২০২৬ ● ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চল এর প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যায়।
    ১৫৪৫ – ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
    ১৫৬৪ – মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।
    ১৮২০ – যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।
    ১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।
    ১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ প্রবর্তন।
    ১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
    ১৯০৬ - রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।
    ১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
    ১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
    ১৯৪৮ - পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।
    ১৯৫০ - ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।
    ১৯৬১ – দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।
    ১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।
    ১৯৭৬ - নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত।
    ১৯৭৯ - ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।
    ১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)
    ১৯৮৯ - বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।
    ১৯৯০ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।
    ২০১১ – সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) এর শুরু।
    ২০১৬ - বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
    ২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকার পি. সারা ওভাল মাঠে নিজেদের ১০০ তম টেস্ট খেলতে নামে।
    ২০২৪ - ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ পথে হুগলি নদীর তলদেশ দিয়ে কলকাতা মেট্রোর (গ্রীণ লাইন) বাণিজ্যিক চলাচল শুরু হয়। (৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন)।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ২৭০ – সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ।
    ১৭৬৭ – অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম সভাপতি।
    ১৭৮৩ - রামকমল সেন বাঙালি লেখক দেওয়ান ও অভিধান প্রণেতা। 
    ১৮৩০ - পল হাইসে, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক।
    ১৮৪১ - প্রতাপচন্দ্র রায়,বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক।
    ১৮৫৪ - এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
    ১৮৫৬ - ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি।
    ১৮৯৪ - গণিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ আচার্য দেবপ্রসাদ ঘোষ।
    ১৯০২ - কাজিরো ইয়ামামোতো, জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।
    ১৯০৪ - অন্নদাশঙ্কর রায় , কবি ও কথাসাহিত্যিক।
    ১৯২০ - এডওয়ার্ড ডোনাল থমাস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার।
    ১৯২৭ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
    ১৯৩০ - ইভানোভিচ আলফারভ, নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশীয় বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।
    ১৯৩০ - মার্টিন কারপ্লাস, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
    ১৯৩১ - চণ্ডী লাহিড়ী,খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক।
    ১৯৩২ - ব্রজেন্দ্র চন্দ্র দেব, বাঙালি ব্যবসায়ী, সমাজসেবক, সমাজ সংস্কারক।
    ১৯৪৩ - ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
    ১৯৫৯ - বেন ওকরি, নাইজেরিয়ার কবি ও লেখক।
    ১৯৬৯ - কিম রাভের, আমেরিকান অভিনেত্রী।
    ১৯৭৭ - জো হান, আমেরিকান ডিজে, প্রযোজক ও পরিচালক।
    ১৯৭৮ - আলি সইদি-সৈফ, আলজেরীয় অলিম্পিক দৌড়বীর।
    ১৯৯৩ - আলিয়া ভাট, ভারতীয় অভিনেত্রী।
    ১৯৯৩ - পল পগবা, ফরাসি ফুটবলার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ০০৪৪- জুলিয়াস সিজার, রোমান জেনারেল ও রাজনীতিবিদ।
    ০২২০ - কাও কাও, চীনা যুদ্ধবাজ।
    ১৫৩৬ - পারগালি ইব্রাহিম পাশা, অটোমানের সুলতান।
    ১৮৪২ - লুইজি চেরুবিনি, ইতালীয় সুরকার ও তাত্ত্বিক।
    ১৯২১ - মুহাম্মদ তালাত পাশা, উসমানীয় সাম্রাজ্যের রাজনীতিবিদ।
    ১৯৩৯ - জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক।
    ১৯৬২ - আর্থার হোলি কম্পটন,নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ।
    ১৯৮৪ - কালিদাস ভট্টাচার্য, ভারতীয় বাঙালি দার্শনিক ও চিন্তাবিদ। 
    ১৯৮৫ - আরজ আলী মাতুব্বর, বাংলাদেশী দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক।
    ১৯৯৭ - ভিক্টর ভাসারেলয়, হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী।
    ১৯৯৮ - মালতী চৌধুরী,ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।
    ২০০০ - রাণু মুখোপাধ্যায়, ভারতীয় শিল্প পৃষ্ঠপোষক ও ও সাহিত্যজগতের ব্যক্তিত্ব। 
    ২০০৪ - জন অ্যান্থনি পোপল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
    ২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, বাংলাদেশী রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।
    ২০১৫ - নারায়ণ দেসাই, ভারতীয় গান্ধীবাদী, লেখক ও সমাজ কর্মী।
    ২০২৩ - সন্দীপ দত্ত, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। 

ছুটি ও অন্যান্য : 

    বিশ্ব ক্রেতা অধিকার দিবস
    ইসলামভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস


ডেল্টা টাইমস/সিআর/এমই









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]