ফ্রেন্ডস কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:১৮ পিএম (ভিজিট : ১২৩)
 সংগৃহীত ছবি আড়াইহাজার উপজেলার মেঘনা পরিবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে গত ২২ মার্চ ২০২৬ তারিখে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে “ফ্রেন্ডস কমিউনিটি”-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কোরআনের হাফেজ-হাফেজা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মোট ২৬ জন কোরআনের হাফেজ এবং ৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ডা. আব্দুল মালেক, মোবারক হোসেন, সালামত চৌধুরী (সালামত), সিদ্দিকুর রহমান, আবু মূসা সিরাজী, আবু হানিফ রিমন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, সোহেল, হামিদ মাস্টার, মাওলানা সামছুল হক, মোতালেব মাস্টার এবং কমিউনিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিয়াউর রহমান মোজাম্মেল মাস্টারসহ স্থানীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একঝাঁক তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবকল্যাণকে লক্ষ্য করে কাজ করছে। ইতোমধ্যে সংগঠনটি রাস্তার পাশে বৃক্ষরোপণ, এতিম ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
এছাড়াও, এলাকায় মাদক নির্মূল এবং সামাজিক অবক্ষয় রোধে কমিউনিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা মত প্রকাশ করেন। বিশেষ করে, ঈদকে কেন্দ্র করে কিশোরদের বেপরোয়া আচরণ—যেমন অটোরিকশায় উচ্চ শব্দে গান বাজানো, অন্যদের উত্ত্যক্ত করা ও স্প্রে নিক্ষেপ—এসব কর্মকাণ্ডকে সামাজিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানে মোবারক হোসেন এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেষে বক্তারা ফ্রেন্ডস কমিউনিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের কল্যাণে এ ধরনের ইতিবাচক উদ্যোগে সবাইকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
ডেল্টা টাইমস/সফর আলী/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|