অস্কারে গাজা ও ইরানে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারকারা
ডেল্টা টাইমস ডেস্ক:
বিনোদন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ হামলা এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অভিনেতা এবং
অস্কারে গাজা ও ইরানে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারকারা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ১১৬)
অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ হামলা এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতারা।
যুদ্ধের মানবিক বিপর্যয়ের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে রেড কার্পেটকে (লাল গালিচা) মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারকারা।
অনুষ্ঠান চলাকালীন পুরস্কার বিজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম একটি পিন পরেছিলেন যাতে লেখা ছিল ‘NO A LA GUERRA’, যার বাংলা অর্থ হলো ‘যুদ্ধকে না’; এছাড়া তাঁর পোশাকে ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ (Free Palestine) লেখা আরও একটি পিন ছিল।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার প্রদানের সময় তিনি যখন বলেন, ‘যুদ্ধকে না এবং ফিলিস্তিনকে মুক্ত করো,’ তখন উপস্থিত দর্শকদের করতালিতে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। - সূত্র : আল-জাজিরা।