পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল

2026-03-17T10:37:11+00:00
2026-03-17T10:37:11+00:00

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ৫৪)
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। এবার পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে।

নিজেদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিটি। শরিফুলের ছবি দিয়ে তারা লিখেছে, ‘দ্য ইয়োলো (জার্সি) স্টর্ম তোমাকে পেয়ে আরও শক্তিশালী হলো। বাংলাদেশ এক্সপ্রেস এই বাঁ-হাতি পেসার হলুদ জার্সিতে পাকিস্তান সুপার লিগ মাতাতে প্রস্তুত। গতি, স্ট্রাইক ও ঝড়ের শক্তি– তোমাকে জালমি পরিবারে স্বাগতম।’ শরিফুলকে স্বাগত জানানোর অংশটি বাংলায় (ইংরেজি ভাষায়) লিখেছে পেশোয়ার।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। মুস্তাফিজের সঙ্গে লাহোরের জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। এ ছাড়া রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) এবং পেশোয়ারের হয়ে খেলবেন শরিফুল ও নাহিদ রানা। ২৬ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের।

অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে নামবেন। অর্থাৎ, রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়তে হতে পারে এবারের পিএসএলে।

পাকিস্তানি এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা চার দল উঠবে কোয়ালিফায়ারে। পর্যায়ক্রমে কোয়ালিফায়ার-১, দুটি এলিমিনেটর ম্যাচ এবং আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল অনুষ্ঠিত হবে। বিরূপ আবহাওয়া কিংবা যেকোনো কারণে সেদিন খেলা না হলে পরদিন (৪ মে) রিজার্ভ ডে রাখা হয়েছে।

দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি (পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন) যুক্ত হওয়ার পর এবার পিএসএলের একাদশ আসর চলবে ৮ দলের অংশগ্রহণে। সবমিলিয়ে ৩৯ দিনের এই প্রতিযোগিতায় ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের ৬টি ভেন্যুতে হবে এবারের পিএসএল– করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডি। এর মধ্যে প্রথমবার পিএসএল গড়াবে পেশোয়ার ও ফয়সলাবাদে। এসব ভেন্যুর মধ্যে লাহোর সর্বোচ্চ ১৫, রাওয়ালপিন্ডি ১১ ও ফয়সলাবাদ ৭টি ম্যাচ আয়োজন করবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]