এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

প্রতিনিয়ত বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছে তরুণেরা। তবে, যত তরুণ বাজারে ঢুকে তার অর্ধেকও চাকরি পায়নি। এ তথ্য জানিয়েছেন

2026-03-17T17:35:07+00:00
2026-03-17T17:35:07+00:00

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৭৮)
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছে তরুণেরা। তবে, যত তরুণ বাজারে ঢুকে তার অর্ধেকও চাকরি পায়নি। এ তথ্য জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। তিনি বলেছেন, গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি। কর্মসংস্থানের ক্ষেত্রে তরুণীদের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং।”

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিন দিনের সফর শেষে আজ জোহানেস ঢাকা ছাড়েন।

বিবৃতিতে বলা হয়, গত এক দশকে দেশের শ্রমবাজারে প্রায় এক কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছেন। এর বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখের মতো। ফলে একটি বড় অংশ কর্মহীন থেকে যাচ্ছে, যা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে।

ঢাকায় অবস্থানকালে জোহানেস অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে তিনি জানান, সরকার বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংক সহায়তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে যুব ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং কর্মসংস্থান বাড়াতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন জোহানেস জাট।

বিবৃতিতে বলা হয়, সদস্য দেশগুলোতে এমন অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে বিশ্বব্যাংক, যেখানে প্রবৃদ্ধির সুফল সরাসরি কর্মসংস্থানে রূপ নেয়। এ লক্ষ্যে ভৌত ও মানবিক অবকাঠামোতে বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]