দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে

2026-03-21T10:12:39+00:00
2026-03-21T10:12:39+00:00

দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ৯০)
 পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব।

আজ শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ ঈদগাহ-এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এক মাস ধরে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। আমাদের আন্তরিকতা ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। দেশবাসীর সহযোগিতায় আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

তিনি আরও বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। আজ আমরা সবাই মিলে ঈদ উদ্‌যাপন করছি। লক্ষ্মীপুরসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]