ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘বিন্দুমাত্র’ আগ্রহ নেই: ট্রাম্প

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) হোয়াইট

2026-03-21T10:14:26+00:00
2026-03-21T10:14:26+00:00

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘বিন্দুমাত্র’ আগ্রহ নেই: ট্রাম্প
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ৮৯)
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তিনি আরও বলেন, ‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

এ সময় হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। চীন ও জাপানের মতো দেশগুলো এতে যুক্ত হলে পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল লক্ষ্য করে। স্থানীয় সময় শুক্রবার তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয় তেল আবিব ও পশ্চিম তীর। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলায় উত্তর ইসরাইলে বারবার সাইরেন বেজে উঠছে।

ইরানের রাজধানী তেহরানের দুটি বিস্ফোরণের খবর জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একই সময়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, সম্ভাব্য আকাশ হামলা প্রতিহত করতে তেহরানের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, এসব হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। বৈরুত-এর দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যেতে সতর্ক বার্তা দিয়েছে ইসরাইল। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা ও নাবিক মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এখনো ইরানে সরাসরি সেনা মোতায়েনের সিদ্ধান্ত না হলেও ভবিষ্যৎ সামরিক সক্ষমতা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]