বগুড়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:

সারাদেশ

বগুড়ায় সময় টেলিভিশনের প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামের পার্সন রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে

2020-12-31T20:16:10+00:00
2020-12-31T20:16:10+00:00

বগুড়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৮:১৬ পিএম   (ভিজিট : ৭৯৯)
বগুড়ায় সময় টেলিভিশনের প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামের পার্সন রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপূরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে রাখেন বাংলাদেশ বেতারের নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এমআর রকি, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, অবজার্ভারের নওগাঁ প্রতিনিধি ওবাইদুল হক, একাত্তর টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক ও বাসদের নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল। এতে জেলার কর্মরত গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তরা বলেন, বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্র দিয়ে কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদ রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবির উপর স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নিয়ে বেদম মারপিট করা হয়। অথচ এই ন্যাক্কারজনক ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনো আসামীদের গ্রেপ্তার করতে পারিনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  

উল্লেখ্য, গত বুধবার দুপূরে বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্য ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন সাংবাদিক মাজেদ রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবি।


ডেল্টা টাইমস্/তরিকুল ইসলাম জেন্টু/সিআর/জেড এইচ









  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]