মাগুরায় বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি:

সারাদেশ

নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়

2020-12-31T20:32:06+00:00
2020-12-31T20:32:06+00:00

মাগুরায় বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৮:৩২ পিএম   (ভিজিট : ৯৯৬)
নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা বাসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, বাংলাদেশ জাসদ মাগুরা জেলার সভাপতি এটিএম মহব্বত আলী, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান চপল, সিপিবি নেতা আনিসুর রহমান, সাংবাদিক রূপক আইচ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীকে মুক্ত করা ও সমাজকে উন্নত করার জন্য বেগম রোকেয়ার শিক্ষা আজ আমাদের বড় প্রয়োজন। শোষণ, নির্যাতন, ও বৈষম্যের বিরুদ্ধে নারী-পুরুষের মিলিত সংগ্রামে স্বাধীনতা ও মানবতার দাবি আদায় করতে হবে।

ডেল্টা টাইমস্/কাসেমুর রহমান শ্রাবণ/সিআর/জেড এইচ

  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]