ফোন বদলালেও চ্যাট থাকবে, হোয়াটসঅ্যাপে ৬ নতুন সুবিধা

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একসঙ্গে কয়েকটি নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে। নতুন এসব সুবিধার মাধ্যমে একই

2026-03-27T17:44:06+00:00
2026-03-27T17:44:06+00:00

ফোন বদলালেও চ্যাট থাকবে, হোয়াটসঅ্যাপে ৬ নতুন সুবিধা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৫২)
ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একসঙ্গে কয়েকটি নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে। নতুন এসব সুবিধার মাধ্যমে একই ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার, ভিন্ন অপারেটিং সিস্টেমে চ্যাট স্থানান্তর এবং ফোনের স্টোরেজ ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন এসব ফিচার আনা হচ্ছে, যাতে ব্যক্তিগত ও কাজের যোগাযোগ আলাদা রাখা এবং চ্যাট ব্যবস্থাপনা আরও সুবিধাজনক হয়।

একই আইফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার

এখন থেকে একই আইফোনে দুটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। ফলে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে আইফোন ব্যবহারকারীদের দুটি ফোন ব্যবহারের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা কোন অ্যাকাউন্টে সক্রিয় আছেন, তা বোঝার জন্য অ্যাপের নিচের ট্যাবে প্রোফাইল ছবি দেখা যাবে, ফলে চাইলে সহজেই অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনের মধ্যে দ্রুত চ্যাট স্থানান্তর

হোয়াটসঅ্যাপ এখন আইফোন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এবং স্মার্টফোন থেকে আইফোনে সম্পূর্ণ চ্যাট স্থানান্তর করা যাবে। এর ফলে ছবি, ভিডিওসহ সব ধরনের কথোপকথন সহজেই নতুন ফোনে স্থানান্তর করা যাবে। এত দিন এই সুবিধা শুধু একই অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল।

স্টোরেজ ব্যবস্থাপনা

স্টোরেজ ব্যবস্থাপনায়ও আনা হয়েছে পরিবর্তন। এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট থেকেই বড় আকারের ফাইল শনাক্ত করে মুছে ফেলতে পারবেন। এ জন্য চ্যাটের নামের ওপর ট্যাপ করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। প্রয়োজনে পুরো চ্যাট না মুছে শুধু মিডিয়া ফাইল অপসারণের সুযোগও রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই সংরক্ষণ করা যাবে।

স্টিকার সাজেশন

ইমোজি ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করতে যুক্ত হয়েছে স্টিকার সাজেশনের সুবিধা। ব্যবহারকারীরা ইমোজি টাইপ করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবেন। ফলে এক ট্যাপেই ইমোজির পরিবর্তে উপযুক্ত স্টিকার ব্যবহার করা যাবে।

এআই দিয়ে ছবি সম্পাদনা

ছবি পাঠানোর আগে এখন চ্যাটের মধ্যেই মেটা এআই ব্যবহার করে ছবি সম্পাদনা করা যাবে। এই সুবিধার মাধ্যমে ছবির পটভূমি পরিবর্তন, অপ্রয়োজনীয় উপাদান অপসারণ বা বিভিন্ন সৃজনশীল স্টাইল ব্যবহার করা যাবে। তবে এই সুবিধা ধীরে ধীরে সব যন্ত্রের জন্য উন্মুক্ত করা হবে।

এআই দিয়ে লেখার খসড়া তৈরি

বার্তা লেখার ক্ষেত্রে এআই সহায়তা আরও উন্নত করা হয়েছে। কথোপকথনের পটভূমি বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তর প্রস্তাব করতে পারবে অ্যাপটি। এর ফলে ব্যবহারকারীরা দ্রুত ও প্রাসঙ্গিক প্রতিক্রিয়া জানাতে পারবেন। একই সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।


ডেল্টা টাইমস্/আইইউ









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]