২৬ মার্চ : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:২০ এএম (ভিজিট : ১৪৩)
 ফাইল ছবি আজ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ● ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ৬ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮৭১ - প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়। ১৮৮৫ - নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্যে ফিল্ম প্রস্তুত শুরু। ১৯৪৮ - পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত। ১৯৫২ - জুমো কেনিয়াত্তার নেতৃত্বে কেনিয়ায় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়। ১৯৫৩ - যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ এবং চিকিৎসা গবেষক ডা. জোনাস সাল্ক ঘোষণা করেন তিনি পোলিও রোগের টিকা নিয়ে পরীক্ষায় সফল হয়েছেন। ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ১৯৭২ - বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদ্যাপন করে। ১৯৭৯ - মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন যুক্তরাষ্ট্রে মধ্যস্থতা একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন। ১৯৯২ - বাংলাদেশ-ভারত ৩ বিঘা নিয়ে চুক্তি স্বাক্ষর। ১৯৯৬ - সংসদে সংবিধান সংশোধনী বিল পাস। ১৯৯৭ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন কার্যক্রম শুরু করে। ১৯৯৭ - সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন। ১৯৯৮ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) চট্টগ্রামে সেবাদান কার্যক্রম শুরু করে। ২০১৫ - গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি৷
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৮৯৩ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ। (মৃ. ১৯৭৮) ১৯০৭ - মহাদেবী বর্মা, হিন্দি ভাষার ছায়াবাদ ঘরানার কবি। ১৯১১ - বার্নার্ড কাট্স, চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী ব্রিটিশ জীবপদার্থবিজ্ঞানী। ১৯১৩ - পল এর্ডশ, অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ। ১৯২৬ - খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯৩১ - লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা। ১৯৩৮ - অ্যান্থনি জেমস লেগেট, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। ১৯৪১ - রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। ১৯৭৩ - লরেন্স "ল্যারি" পেইজ মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮২৭ - লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক। ১৯৭১ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ। ১৯৭১ - আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ। ১৯৭১ - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী। ১৯৯৯ - আনন্দশঙ্কর, সুরস্রষ্টা ও অর্কেস্ট্রাবাদক। ২০০৯ - গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীত শিল্পী। ২০১৫ - টমাস ট্রান্সট্রোমার, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক। ২০১৫ - ফ্রেড রবশাহম, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা। ২০১৫ - ইয়ান মইয়ার, স্কটিশ ফুটবল খেলোয়াড়। ২০২৪ - স্বামী স্মরণানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ।
দিবস, ছুটি ও অন্যান্য :
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস
ডেল্টা টাইমস/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|