দৌলতদিয়া ঘাটে বাসডুবি দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের তিনজন নিহত

জাবি প্রতিনিধি:

শিক্ষা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী

2026-03-26T12:46:49+00:00
2026-03-26T12:46:49+00:00

দৌলতদিয়া ঘাটে বাসডুবি দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের তিনজন নিহত
জাবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৮৮)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান | ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান | ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আহনাফ তাহমীদ খান রাইয়ানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দীর্ঘ উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর প্রায় ৫টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তাঁর মরদেহ শনাক্ত করেন স্বজন ও সহপাঠীরা।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রাইয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। একই দুর্ঘটনায় তাঁর মা ও ছোট্ট ভাগ্নেও প্রাণ হারিয়েছেন। তবে তাঁর বোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্বজনদের ভাষ্যমতে, ঈদের ছুটি উপলক্ষ্যে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

উদ্ধার কার্যক্রম সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় নদী থেকে ডুবে যাওয়া বাসটি তোলা হয়। বাসটির ভেতর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন শিশু ছিল। এর আগে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, এই দুর্ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রথমে অল্পসংখ্যক যাত্রী নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।

রাইয়ানের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা জানান, তিনি ছিলেন একজন ভদ্র, মেধাবী এবং সক্রিয় একজন শিক্ষার্থী। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সরব উপস্থিতি ছিল। তাঁর অকাল মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী/সিআর/এমই








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]