সিডনিতে হাসন রাজা উৎসব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৬:৫০ পিএম

সিডনিতে হাসন রাজা উৎসব

সিডনিতে হাসন রাজা উৎসব

বাংলাদেশের ভাটি অঞ্চলের মরমি সাধক কবি ও বাউলশিল্পী হাসন রাজা স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘হাসন রাজা উৎসব’।

শনিবার (৯ ডিসেম্বর) সিডনির ব্যাঙ্কসটাউনের ব্রায়ন ব্রাউন থিয়েটারে হাসন রাজা পরিষদ এ আয়োজন করে।

হাসন রাজার বংশধর ও শুদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষক সোলায়মান আশরাফী দেওয়ান ও তার স্ত্রী সিডনির শিক্ষাবিদ, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী কাজী ছিলেন এর প্রধান উদ্যোক্তা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান পৃষ্ঠপোষক ও হাসন রাজার উত্তরাধিকারী সোলায়মান আশরাফী দেওয়ান ও শ্রাবন্তী কাজী হাসন রাজা ও তার সৃষ্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান করেন সিডনির চারু শিল্পীগোষ্ঠীর আয়েশা কলি, রোখসানা ও আনিসুর রহমান দম্পতি এবং হাসন রাজার আরেক বংশধর, হাসন রাজা ফাউন্ডেশনের সভাপতি এহসান রেজা।

হাসন রাজার গান ও অন্যান্য লোকসংগীত নিয়ে আসেন একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তি সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী দীপ্তি রাজবংশী। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে হাসন রাজা বিষয়ক পথ প্রোডাকশনের প্রযোজনায় কাল্পনিক নাটক পিন্জিরা পরিবেশিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে আসা সংগীত শিল্পী সেলিম চৌধুরী একে একে হাসন রাজার বিখ্যাত গান এবং অন্যান্য লোকসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পী সেলিম চৌধুরীকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও চ্যান্সেরি প্রধান কনসাল আশফাক হোসেন।


কনসুলেট জেনারেল মো. শাখাওয়াত হোসেন এরকম একটি সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ কনসুলেট অফিসের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানান। হাসন রাজা পরিষদের পক্ষ থেকে শিল্পী দীপ্তি রাজবংশীর হাতে সম্মাননা তুলে দেন কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা।

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মো. ইব্রাহীম খলিল মাসুদ ও ক্যানটারবুরি ব্যাঙ্কসটাউনের কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা ও কাউন্সিলর সাবরিন ফারুকি উপস্থিত ছিলেন।

লিড গিটার, বেস গিটার, কিবোর্ড, অক্ট্যাপ্যাড, বায়া-তবলা, জিপসী, মন্দিরা ও অন্যান্য যন্ত্রসংগীতে ছিলেন তমাল, রাসেল, শাহরিয়ার, হাসান, নীলাদ্রি, রাসনা, নামিদ ফারহান প্রমুখ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল সোলায়মান আশরাফী দেওয়ান ও তার স্ত্রী শ্রাবন্তী কাজী দম্পতির প্রতিষ্ঠান প্রভাত ফেরী, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমি ও স্ট্যামফোর্ড এডুকেশন এবং সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু।

মঞ্চ ও ফটোবুথ ডেকোরেশনে ছিলেন সিডনির ডেকরেটর কানিতাসের কর্ণধার কানিতা ও তার টিম। প্রাচীন জমিদার বাড়ির আবহে সাদা ঘোড়ার থিমে এক ধ্রুপদী চিত্রকল্প অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে। মঞ্চ সজ্জায় আলোক প্রক্ষেপণ, হাসন রাজার মূল বাড়ির ও সিলেটের হাওর অঞ্চলের দৃশ্য প্রক্ষেপণ একটি ধ্রুপদী আবহ তৈরি করে দর্শক শ্রোতাদের নস্টালজিক করে তোলে। সবশেষে সোলায়মান দেওয়ান ও শ্রাবন্তী কাজী আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]