বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১:৫১ পিএম

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০২৩ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুসারে আবেদন করে যারা স্মারক নম্বর পেয়েছিলেন, তাদের ২০১১ বিধিমালা অনুসারেই নিবন্ধন প্রদানের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয় তার লিখিত বক্তব্যে বলেন, বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০১১ এর আলোকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে কয়েক হাজার স্কুলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু হাতেগোনা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন পেলেও কোনো এক অদৃশ্য কারণে সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই স্মারক নম্বর পাওয়ার পরও নিবন্ধনের আওতার বাইরে থেকে যায়। অনেকবার চেষ্টা করেও আবেদনকৃত প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নিতে পারেনি। এর ব্যর্থতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এখনও অধিদপ্তরে হাজার হাজর আবেদনের ফাইল পড়ে আছে। অধিদপ্তর ফাইল ছাড়ছে না, অথচ দোষ চাপানো হচ্ছে প্রতিষ্ঠানগুলোর ওপর।

সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা বলেন, ২০১৬ সালের আবেদন করা কয়েক হাজার ফাইল স্মারক নম্বর দিয়ে ফেলে রাখা হয়েছে। এসব বিষয় নিয়ে আমি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সাথেও সাক্ষাৎ করেছি। তবে কোনো ফল পাইনি।

আন্দোলনের হুমকি দিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। অন্যথায় আমরা ২০১১ সালের মতো আন্দোলনে যেতে বাধ্য হব। কিন্তু ফাইল নিয়ে আমলাদের লুকোচুরি খেলার অবসান ঘটিয়ে ছাড়ব ইনশাআল্লাহ্।

প্রধানমন্ত্রীকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরে অন্য বক্তারা বলেন, পিইসিই পরীক্ষায় কিন্ডারগার্টেনের ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অনেক ভালো এবং দেশে বিদেশে প্রাথমিক শিক্ষায় সরকারের যে সাফল্য ও সুনাম রয়েছে তার প্রায় অর্ধেক অবদানই কিন্ডারগার্টেনগুলোর রয়েছে।

এ সময় সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করার কথা জানান সংগঠনের সদস্যরা।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]