ঈদে গণমাধ্যমে ছুটি ৫ দিন দাবি ডিআরইউ’র
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৪:১২ পিএম (ভিজিট : ১৫৯)
 আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৫ দিন ছুটি দেয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। রোববার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোন হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ঈদুল আজহায় ডিআরইউ’র দাবির প্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তারই ধারাবাকিতায় এবারো ৫ দিন ছুটি ঘোষণা করা হবে বলে দাবি জানানো হচ্ছে। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]

|