হাকিমপুরে জিরা চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:০৪ এএম (ভিজিট : ১৫৩)
 সংগৃহীত ছবি দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তঘেঁষা খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ করে ভালো ফলন পেয়েছেন। মাত্র ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন, যা এলাকায় নতুন সম্ভাবনার দিক দেখাচ্ছে।
কৃষক হামিদুর রহমান বলেন, অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি।
বাজারের জিরার তুলনায় আমার উৎপাদিত জিরার সুগন্ধও অনেক ভালো। এতে আমি আরও উৎসাহ পেয়েছি, সামনে আরও বেশি জমিতে চাষ করব।
স্থানীয় কৃষক একরামুল হোসেন বলেন, আমাদের এলাকায় এই প্রথম জিরা চাষ দেখলাম। গাছ অনেক ভালো হয়েছে, ফলনও ভালো।
আমাদের মাটিতে এভাবে জিরা চাষ সম্ভব এটা ভাবতেই পারিনি। আমি নিজেও আগামীতে আমার জমিতে জিরা চাষ করব। খরচ তুলনামূলক কম, আবার ফলন পেতেও সময় কম লাগে এটা আমাদের জন্য লাভজনক হতে পারে।
গণমাধ্যমকর্মী লুৎফর রহমান জানান, অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে নতুন ফসল চাষ শুরু করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সীমান্তঘেঁষা এই অঞ্চলে জিরা চাষ সফল হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, উন্নতমানের বীজ সংগ্রহ ও সঠিক পরিচর্যার কারণে এই ফলন সম্ভব হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের চাষ বাড়লে এলাকায় মসলা ফসলের নতুন সম্ভাবনা তৈরি হবে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|