দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

ডেল্টা টাইমস্ ডেস্ক:

অর্থনীতি

দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে ভোজ্যতেলের

2026-03-09T17:15:39+00:00
2026-03-09T17:15:39+00:00

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৬২)
দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারেও এর সরবরাহ স্বাভাবিক আছে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো সমস্যা নেই।
 
তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও ভোজ্যতেল সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। এ অবস্থায় ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার পরামর্শ দেন তিনি।
 
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান জোরদার করা হবে।

তিনি আরও জানান, বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]