মাথা ব্যথা ও ক্লান্তি বাড়ছে? জানতে হবে কারণ

ডেল্টা টাইমস্ ডেস্ক:

লাইফস্টাইল

কেবল গরমকাল নয়, বছরের যেকোনো সময় শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন হতে পারে। বিশেষ করে শীতকালে আমরা পানি

2026-03-10T15:10:35+00:00
2026-03-10T15:10:35+00:00

মাথা ব্যথা ও ক্লান্তি বাড়ছে? জানতে হবে কারণ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ৮৫)
কেবল গরমকাল নয়, বছরের যেকোনো সময় শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন হতে পারে। বিশেষ করে শীতকালে আমরা পানি কম খাই বলে এই সমস্যা বেশি দেখা দেয়। শরীরে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে নানারকম শারীরিক জটিলতা তৈরি হয়। চলুন, জেনে নিই কোন কোন লক্ষণ দেখলে সাবধান হওয়া জরুরি।

মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া: বারবার যদি মুখ, গলা বা ঠোঁট শুকিয়ে আসে, তবে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি আছে।

প্রস্রাবের রঙ পরিবর্তন: যদি দেখেন প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাচ্ছে, তবে এটি ডিহাইড্রেশনের একটি বড় লক্ষণ।

ক্লান্তি ও ঝিমুনি:
পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি সারাক্ষণ শরীর ক্লান্ত লাগে বা ঝিমুনি আসে, তবে তা পানির অভাব হতে পারে।

মাথা ব্যথা ও ঝিমঝিম: পানি কম খেলে হুটহাট তীব্র মাথা ব্যথা হতে পারে বা মাথা ঝিমঝিম করে চোখে অন্ধকার দেখতে পারেন।

ত্বকের রুক্ষতা: দামী ক্রিম বা ময়শ্চারাইজার মেখেও যদি ত্বক অতিরিক্ত খসখসে থাকে, তবে বুঝতে হবে ভেতর থেকে পানির অভাব হচ্ছে।

পেশিতে টান: শরীরে মিনারেল ও পানির ভারসাম্য নষ্ট হলে ঘনঘন পেশিতে টান ধরতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। সূত্র : এবিপি

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]