
ইফতারের পর অনেকেই অভ্যাসবশত কফি পান করেন। তবে ইফতারের সঙ্গে সঙ্গে কফি খাওয়ার কিছু ভালো দিক থাকলেও কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। কারণ কফি-তে থাকা ক্যাফেইন শরীরে দ্রুত প্রভাব ফেলে।
দেখে নিন ইফতারের পর পরই কফি খেলে শরীরে যা ঘটে-১.
হজমে সমস্যা হতে পারে: সারাদিন খালি পেটে থাকার পর ইফতারে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কফি পান করলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। এতে অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।
২.
পানিশূন্যতা বাড়াতে পারে: ক্যাফেইন হালকা ডাইইউরেটিক (মূত্রবর্ধক)। তাই ইফতারের পরপরই কফি খেলে শরীর থেকে পানি দ্রুত বের হয়ে যেতে পারে।
৩.
পুষ্টি শোষণে বাধা দিতে পারে: খাবারের সঙ্গে সঙ্গে কফি পান করলে শরীরের আয়রনসহ কিছু খনিজ উপাদান ঠিকভাবে শোষিত নাও হতে পারে।
৪.
ঘুমের সমস্যা হতে পারে: ইফতারের পর বেশি কফি পান করলে রাতে ঘুমের সমস্যা হতে পারে, যা রোজার সময় শরীরকে আরও ক্লান্ত করে দিতে পারে।
৫.
সাময়িক সতেজতা দেয়: কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে, ফলে ক্লান্তি কমে এবং কিছুটা সতেজ অনুভূতি পাওয়া যায়।
কখন কফি খাওয়া ভালো?স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইফতারের খাবার খাওয়ার ৩০–৬০ মিনিট পর কফি পান করা তুলনামূলক ভালো।
ডেল্টা টাইমস্/আইইউ