এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের

2026-03-15T12:08:31+00:00
2026-03-15T12:17:14+00:00

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ১২:১৭ পিএম  (ভিজিট : ৭৯)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

এর আগে, রোববার সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

গত কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মির্জা আব্বাস। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে দেখতে যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]