লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজনীতি

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বাণীতে তিনি বলেছেন, ‘পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে

2026-03-16T17:35:56+00:00
2026-03-16T17:36:37+00:00

লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৫:৩৬ পিএম  (ভিজিট : ৭২)
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাণীতে তিনি বলেছেন, ‘পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ। কামনা করি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।’

সোমবার (১৬ মার্চ) বাণীটি গণমাধ্যমে পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বাণীতে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত, মর্যাদার রাত বা সৌভাগ্য রজনী। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে মানবজাতির দিশারী হিসেবে। বেহেশতী সওগাতের সন্ধান লাভের জন্য এই পবিত্র রাতে এবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুমিন মুসলমানগণ।’

‘আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে মানবজীবনের সকল তিক্ততার বিষবাপকে দূরীভূত করে মুমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তাঁর করুণা বর্ষিত হোক। আমিন।’

‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]