লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের খবর পাওয়া গেছে।মঙ্গলবার

2026-03-17T11:30:09+00:00
2026-03-17T11:30:09+00:00

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ২০২)
লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আহত একজনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]