ধামইরহাটে দল-জনতার সমর্থন পেলে পৌরবাসীর সেবায় কাজ করতে চান আনোয়ারুল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে ধামইরহাট পৌরবাসীর সেবা করতে চান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল

2026-03-18T16:38:41+00:00
2026-03-18T16:40:24+00:00

ধামইরহাটে দল-জনতার সমর্থন পেলে পৌরবাসীর সেবায় কাজ করতে চান আনোয়ারুল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৪:৪০ পিএম  (ভিজিট : ১৪৫)
নওগাঁর ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে ধামইরহাট পৌরবাসীর সেবা করতে চান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। দলের সমর্থনে ও জনগণের ভোটে নির্বাচিত হলে ধামইরহাটে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে চান তিনি। 

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমি দলের সমর্থন পেয়ে নির্বাচিত হলে সার্বক্ষনিক জনগণের পাশে থেকে এই পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি, পয়ঃনিস্কাশন, পৌর পার্ক, বাস টার্মিনালের ব্যবস্থাসহ রাস্তা এবং ড্রেনেজ নির্মান করে মান সম্মত পৌরসেবা প্রদান করবো।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ১৯৯৪ সালে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ধামইরহাট উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক, ২০১০ সালে পৌর যুবদলের সাধারণ সম্পাদক, ২০১৮ সালে নওগাঁ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালে ২৫ ফেব্রুয়াতি ধামইরহাট পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিত্ব বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
রাজনীতিতে দীর্ঘ সময়ে দলের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। 

তিনি আড়ানগর জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজে ৯ বছর  বিনা বেতনে শিক্ষকতা করার পরেও যুবদল করার কারণে ২০১৩ সালে তাকে তৎকালীন সরকারের প্রভাবশালীরা তার এমপিওভুক্তির তালিকা থেকে নাম কর্তন করেছেন, তবুও তিনি দল ত্যাগ করেনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]