ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইসলামিক ফ্রন্টের সভাপতিসহ নিহত ২

অনলাইন ডেস্ক

সারাদেশ

নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সভাপতি মাওলানা হাবিবুল ইসলামসহ (৩৫)

2026-03-24T15:08:41+00:00
2026-03-24T15:08:41+00:00

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইসলামিক ফ্রন্টের সভাপতিসহ নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সভাপতি মাওলানা হাবিবুল ইসলামসহ (৩৫) দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশত লোক।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা হাবিবুল ইসলাম ও আক্তার মিয়া (৪৫) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় সংসদ নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রহিম মিয়া ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী এক কর্মকর্তাকে জাল ভোটে প্ররোচনার অভিযোগে রহিম মিয়ার সমর্থক মো. জিয়া মিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত জিয়া মিয়াকে ১০ দিনের কারাদণ্ড দেন।

এ ঘটনার জন্য রহিম মিয়ার পক্ষের সমর্থকরা কাশেম মিয়ার পক্ষকে দায়ী করে।
 
এ দিকে জিয়া মিয়া ১০দিন জেল খেটে কারাগার থেকে বের হয়ে, গত ১৭ মার্চ এলাকায় যান। পরে সেইদিনই তার গ্রেপ্তার নিয়ে রহিম মিয়ার পক্ষ ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশত লোক আহত হন। 

এর জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আক্তার মিয়া ও হাবিবুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আব্দুর রউফ।

তিনি জানান, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষ চলমান রয়েছে। দুর্গম হাওড় পথ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যেতে বিলম্ব হয়। 


ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]