শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অলরেডি চলমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম (ভিজিট : ৩৭)
 সংগৃহীত ছবি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও, এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার।
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাই কমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলাে আছে, কোনটার সাজা হয়েছে; আরও যারা আছে। তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি।
এ সরকার আসার পর শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি যায়নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি। এটাতো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা।
শামা ওবায়েদ জানিয়েছেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা, তবে তাদের ফিরিয়ে বিচার করা সরকারের অগ্রাধিকার।
অন্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সব মিশন। দুই হাজারের বেশি ছাত্র নিরাপদে আছে। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।
৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।
ডেল্টা টাইমস্/আইইউ
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|