ঢাকা-লাহোর সরাসরি রুট চালু করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ৩৪)
 সংগৃহীত ছবি বাংলাদেশের সঙ্গে বিমান খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে আবারও আলোচনা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডেল্টা টাইমস্/আইইউ
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]

|