|
৮ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ৮ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৬৭২ –স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন। ১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু। ১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন। ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া। ২০০৫ - গুগল ম্যাপের যাত্রা শুরু। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৬১২ - স্যামুয়েল বাটলার (কবি) ১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক। ১৮৮৩ - জোসেফ শুম্পটার, অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী। ১৮৮৬ - উস্তাদ ফৈয়াজ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ১৮৯৭ - জাকির হুসেইন (রাজনীতিবিদ) অর্থনীতিবিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। ১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। ১৯৩১ - জেমস ডিন, মার্কিন অভিনেতা। ১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি। ১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের গজল গায়ক। ১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ ১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক। ১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার ১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত। ১৯০৯ - রামদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু। ১৯১২ - গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক। ১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। ১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)। ১৯৭৫ - রবার্ট রবিনসন, নোবেলজয়ী ব্রিটিশ জৈব রসায়নবিদ। ১৯৮৮ - সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা। ১৯৯৫ - ' অগ্নিকন্যা' কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী। ২০০৭ - আন্না নিকোল স্মিথ, আমেরিকার মডেল এবং অভিনেত্রী। ছুটি ও অন্যান্য : বৌদ্ধ ধর্ম: নির্বাণ দিবস বা পরিনির্বাণ দিবস ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |