|
৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৬৩৯ - অলিভার ক্রোমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ড প্রজাতন্ত্রের শাসনের শুরু হয়। ১৭৫৭ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর লর্ড ক্লাইভ ও বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে আলিনগর সন্ধি হয় এবং ব্রিটিশরা কলকাতার দখল নিয়ে নেয়। ১৮৪৩ - মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন। ১৮৯৫ - উইলিয়াম জি. মরগ্যান ভলিবল খেলার প্রচলন করেন। ১৯০০ - ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয়। ১৯৫৭ -মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন। ১৯৬৯ - প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোয়িং ৭৪৭ বিমান। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিউবা। ১৯৭৯ - ইরানের স্বৈরাচারী শাসক শাহের জেনারেলরা তেহরানে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি করেন। ১৯৯১ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়। ১৯৯২ - নির্বাচনে ইসলামী স্যালভেশন ফ্রন্ট বা এফআইএস ব্যাপক সাফল্য দেখে দেশটির ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়। ১৯৯৪ - গাজা ও জেরিকো থেকে ইসরাইলি অপসারণ ও সেখানে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন প্রদানে ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ - যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস গ্রীনভিল হাওয়াই দ্বীপের কাছে পার্ল হারবার সাগরে জাপানের একটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৭৩৭ – টমাস পেইন, ইংরেজ-মার্কিন দার্শনিক, লেখক এবং কর্মী ১৭৭৩ – উইলিয়াম হেনরি হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি ১৮০৬ - তেলঙ্গা খড়িয়া, ছোটনাগপুরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। ১৮৬৭ - নাটসুমে সোসেকি,লেখক। ১৮৪৭ - কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ অধ্যাপক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি রেজিস্ট্রার । ১৮৭৯ - সুবোধ চন্দ্র বসু মল্লিক বা রাজা সুবোধ মল্লিক বাংলার গুপ্ত সমিতির বিপ্লবী নেতা ও স্বাধীনতা সংগ্রামী। ১৯০২ – মণীশ ঘটক, বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক। ১৯০৯ - বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী। ১৯২২ – জিম লেকার, ইংরেজ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ১৯২৩ – কবীর চৌধুরী, বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক ১৯৩০ – সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা ১৯৩৫ - শহীদ সার্জেন্ট জহুরুল হক জন্মগ্রহণ করেন। ১৯৪০ – জন ম্যাক্সওয়েল কুতসি, দক্ষিণ আফ্রিকান-অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক, প্রবন্ধকার এবং ভাষাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী ১৪৪১ - উজবেক কবি ও চিন্তানায়ক নিজামুদ্দিন মির আলিশের নভোইয়ে জন্মগ্রহণ করেন। ১৯৪২ – এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা ১৯৪৩ – জোসেফ স্টিগ্লিয্, মার্কিন অর্থনীতিবিদ এবং অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ১৯৪৪ – অ্যালিস ওয়াকার, মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি ১৯৪৫ – ইয়োশিনোরি ওসুমি, জাপানিজ কোষ জীবতত্ত্ববিদ, চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী ১৯৫৪ – ক্রিস গার্ডনার, মার্কিন ব্যবসায়ী এবং জনহিতৈষী ১৯৫৭ – গর্ডন স্ট্র্যাচান, স্কটিশ ফুটবলার এবং ম্যানেজার ১৯৬৪ – এর্নেস্তো ভালভেরদে, স্প্যানীয় ফুটবলার এবং ম্যানেজার ১৯৭০ – গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ১৯৮০ – মার্গারিটা লেভিয়েভা, রাশিয়ান-মার্কিন অভিনেত্রী ১৯৮১ – টম হিডেলস্টোন, ইংরেজ অভিনেতা, প্রযোজক এবং সঙ্গীত পরিবেশক >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৮৮১ - ফিওদোর দস্তয়েভ্স্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক। ১৮৯৪ - নবগোপাল মিত্র , ঊনবিংশ শতকের জাতীয়তাবাদের মহান কর্মী ও 'হিন্দুমেলা' র মূল সংগঠক। ১৯৬৫ - খান বাহাদুর আহসান উল্লাহ এর মৃত্যু। ডা রফিউদ্দিন আহমেদ ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হসপিটালের প্রতিষ্ঠাতা। ১৯৭৪ - অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক। ১৯৭৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার ১৯৭৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। ১৯৭৯ - কমলকুমার মজুমদার বিংশ শতাব্দীর একজন ভারতের বাঙালি ঔপন্যাসিক। ২০১৪ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি। ২০২২ - জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ। ছুটি ও অন্যান্য : আন্তর্জাতিক মৃগীরোগ দিবস। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার পালিত হয়। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |