|
১২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ১২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১১৩০ - পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন। ১৪২৯ - হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে। ১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন। ১৫৫৪ - নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়। ১৬৩৫ - দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান। ১৭০০ - গ্রেট নর্দান ওয়ার শুরু হয়। ১৭৩৩ - ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন। ১৭৮২ - মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ। ১৮১৮ - চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়। ১৮৩২ - ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত। ১৮৫৫ - মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। ১৮৭৭ - প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়। ১৮৭৮ - ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে। ১৮৮৯ - লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়। ১৯১২ - চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ। ১৯১২ - মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ। ১৯৪৫ - ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়। ১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ। ১৯৭০ - কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত। ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি। ১৯৭৩ - উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে। ১৯৮১ - কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে। ১৯৯৩ - কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড। ১৯৯৬ - প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত। ১৯৯৭ - বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৮ - বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত। ১৯৯৯ - অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১০১৪ - জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন। ১৫৬৭ - থমাস চেম্পিয়ন, ইংরেজ সুরকার ও কবি ১৭৯৪ - আলেক্সান্ডার পেত্রভ, রুশ দাবাড়ু ও সুরকার ১৮০৯ - চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক। ১৮০৯ - আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ১৮২৪ - দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা। ১৮৬১ - ফ্রাঙ্ক রিনহার্ট, আমেরিকান ফটোগ্রাফার ১৮৭১ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক। ১৮৯৭ - লিংকন লাপাজ, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও একাডেমিক ১৯০০ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু ১৯১১ - বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন। ১৯১৫ - মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন। ১৯১৯ - সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি। ১৯২০ - প্রাণ, ভারতীয় অভিনেতা ১৯৪২ - এহুদ বারাক, ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী। ১৯৪৩ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক। ১৯৫১ - চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা। ১৯৯১ - পেট্রিক হারমান, জার্মান ফুটবলার। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৮০৪ - ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক। ১৮৭৮ - আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্ম যাজক ও ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব । ১৯১৬ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ। ১৯৪৭ - মোসেস গোমবার্গ, ইউক্রেনীয়-আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক ১৯৪৯ - হাসান আল-বান্না, মিশরীয় শিক্ষাবিদ, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা ১৯৬০ - অস্কার এন্ডারসন, বুলগেরীয়-জার্মান গণিতবিদ ও একাডেমিক ১৯৬১ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী। ১৯৭৫ - মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি। ১৯৭৬ - সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক। ১৯৭৮ - খগেন্দ্রনাথ মিত্র, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক। ১৯৮০ - অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। ১৯৮২ - ভিক্টোর জোরি, কানাডীয়-আমেরিকান অভিনেতা। ১৯৯৬ - নীলিমা দাস, ভারতীয় বাঙালি অভিনেত্রী। ২০১৪ - জন পিকস্টোন, ইংরেজ ইতিহাসবিদ ও লেখক। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |