রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুই যাত্রী নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও

2026-03-18T20:17:29+00:00
2026-03-18T20:17:29+00:00

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুই যাত্রী নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৯৯)
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন। নিহত এক যুবকের নাম সোহাগ (২২)। আহত এক নারীর নাম রেবা (২০)।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাকির সম্রাট-৩ লঞ্চের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে ট্রলারে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চে পেছন দিক থেকে উঠতে যান। এ সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সেই ট্রলারে ধাক্কা দেয়। পরে দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি।

ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরও দুই জন।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার নারী ট্রমাটাইজড। কিছু বলতে পারছেন না। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]