সাকিবকে ‘নবাব’ আখ্যা দিয়ে জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিনে তার সঙ্গে লন্ডনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। এসময়

2026-03-24T15:30:10+00:00
2026-03-24T15:30:10+00:00

সাকিবকে ‘নবাব’ আখ্যা দিয়ে জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিনে তার সঙ্গে লন্ডনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। এসময় তিনি কেক কেটে টাইগার অলরাউন্ডারের জন্মদিন উদযাপন করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশন সাকিবের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। এসময় দুজন দুজনকে কেক খাইয়ে দেন। সে সময় আসিফ আবার সাকিবকে ‘নবাব’ বলেও সম্বোধন করেন।
 
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব। এরপরের গল্পটা সবার জানা। ক্রিকেট দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি সুনাম কুড়িয়েছেন বিশ্বজুড়ে। বল-ব্যাটের দারুণ সব পারফরম্যান্সে বনে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশকে উপহার দিয়েছিলেন একাধিক ঐতিহাসিক জয়।
 
তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে রাজনীতিতে জড়িয়ে সমালোচিত সাকিব। ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় ছিলেন তিনি। আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি আর দেশে আসেননি। তার নামে করা হয়েছে একাধিক মামলা। জায়গা হারান জাতীয় দল থেকেও।
  
তবে সরকার পরিবর্তনের পর সাকিবের দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতিনির্ধারণী মহলে। বর্তমানে চলছে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি। তার নামে থাকা হত্যা মামলাটিও প্রত্যাহারের কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে।
 
এ বিষয়ে গত ৪ মার্চ গণমাধ্যমকে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছিলেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে আছে এবং তারা এ নিয়ে কাজ করছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সাকিবের আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়।’ 
 
তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। আমরা খুবই আশাবাদী, অল্প সময়ের মধ্যেই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। দেশের কোটি ভক্তের মতো আমরাও তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।’ 
 
বাংলাদেশের হয়ে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। কানপুরে ক্যারিয়ারের ৭১তম টেস্ট ম্যাচটি খেলার সময় দেশের মাটিতে খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।


ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]