ডব্লিউটিও সম্মেলনে ব্যবসা বাড়ানোর সুযোগ চাইবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিউটিও’র ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী

2026-03-24T17:53:27+00:00
2026-03-24T17:53:27+00:00

ডব্লিউটিও সম্মেলনে ব্যবসা বাড়ানোর সুযোগ চাইবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৫)
ফাইল ছবি

ফাইল ছবি

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিউটিও’র ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৪ মার্চ) সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন। তিনি সম্মেলনে বাংলাদেশের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, আগামী ২৬ থেকে ২৯ মার্চ বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
 
সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ- এলডিসি হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।
 
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের রফতানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
 
উল্লেখ্য, ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশসমূহ বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা কনফারেন্সে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]