মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো, লাখ লাখ মানুষ ঈদে বাড়িতে এসেছে, তাদেরকে

2026-03-24T19:49:06+00:00
2026-03-24T19:49:06+00:00

মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো, লাখ লাখ মানুষ ঈদে বাড়িতে এসেছে, তাদেরকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার ব্যবস্থা করা। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা নিরাপদ হোক।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অবস্থানরত ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভোলার ইলিশাঘাট বাংলাদেশের ব্যস্ততম নদীবন্দরের একটি, প্রচুর জাহাজ চলাচল করে এই ঘাট দিয়ে। সুতরাং ঘাটের আধুনিকরণ সময়ের দাবি, সেটি আমরা করবো, ঈদ যাত্রা শেষ হলে আমরা কাজ শুরু করবো।

মানুষের ফিরতি যাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্টরা কাজ করছেন। এ ছাড়া, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দ্রুত সেসব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

এ সময় ভোলা জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিএ এর ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল থেকে স্পিডবোট যোগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ভোলার গুরুত্বপূর্ণ লঞ্চঘাট পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া, লঞ্চ কতৃপক্ষকে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]