বান্দরবানে শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

বান্দরবানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াত সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

2026-03-25T14:47:04+00:00
2026-03-25T14:48:01+00:00

বান্দরবানে শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ২:৪৮ পিএম  (ভিজিট : ৫৫)
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াত সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখার স্টুডেন্টস এসোসিয়েশন অব বান্দরবান।

বাস সার্ভিস চালুর উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি, এমপি। পরীক্ষার দিনগুলোতে নির্ধারিত রুটে বাসটি চলবে, যা শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, বাসটি বান্দরবান ট্রাফিক মোড় থেকে রাবিপ্রবি ক্যাম্পাস পর্যন্ত চলাচল করবে। প্রতিটি পরীক্ষার দিন সকাল ৬টায় বাস ছেড়ে যাবে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা যথাক্রমে সি ইউনিটের পরীক্ষা শুক্রবার (২৭ মার্চ), বি ইউনিটের পরীক্ষা শুক্রবার (৩ এপ্রিল), এ ইউনিটের পরীক্ষা শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

রাবিপ্রবি শাখার স্টুডেন্টস এসোসিয়েশন অব বান্দরবান সভাপতি জেমি বড়ুয়া জানিয়েছেন, আগ্রহী শিক্ষার্থীদের পূর্বেই নিবন্ধন করে আসন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

তিনি আরও জানান, বান্দরবান জেলার আওতায়ধীন সকল উপজেলায় আমরা শিক্ষার আলো পৌঁছে দিতে চাই এবং সকলের সহযোগিতা পেলে আমরা শিক্ষা বিষয়ে সেমিনার করতে চাই।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। 

স্থানীয়রা মনে করছেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকে আরও সহজ ও সহনীয় করে তুলবে এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]