ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শিথিল হচ্ছে না

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

ন্যূনতম স্নাতক পাস ছাড়া হওয়া যাবে না শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের যে

2026-03-16T19:40:14+00:00
2026-03-16T19:40:14+00:00

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শিথিল হচ্ছে না
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৫৭)
ন্যূনতম স্নাতক পাস ছাড়া হওয়া যাবে না শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে অবশেষে সরে এসেছে সরকার। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


দেশের সব স্কুল, কলেজ, মাদরাসার জন্যই এ নিয়ম থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।’

তিনি বলেন, ‘এর আগে বিগত সরকারের সময় যে বিধান ছিল, সেখানে বলা হতো সিনিয়র শিক্ষক হতে হবে বা হেডমাস্টার হতে হবে। ফলে অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত ছিল। আপনারা জানেন, তখন অনেক সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত এবং বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না।’


মন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি, সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

এদিকে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি থাকছে না বলেও আজকের ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে। বৃত্তি পরীক্ষাও আগের মতো হবে বলে জানিয়েছেন তিনি।




ডেল্টা টাইমস/সিআর









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]