মোংলায় একাত্তরের ভয়াবহ দামেরখন্ড গণহত্যা দিবস পালন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

সারাদেশ

মোংলায় একাত্তরের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের

2026-03-25T15:20:39+00:00
2026-03-25T15:20:39+00:00

মোংলায় একাত্তরের ভয়াবহ দামেরখন্ড গণহত্যা দিবস পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ১১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোংলায় একাত্তরের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দামেরখণ্ড বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গভীর বেদনার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনের শেষে যে রাত নেমে এসেছিল, ইতিহাসে তা এক বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে। এই রাতে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে এক ভয়াবহ অভিযানে ঘুমন্ত বাঙালিদের ওপর হামলা চালায়। উদ্দেশ্য ছিল বাঙালির মুক্তির সংগ্রামকে স্তব্ধ করে দেওয়া। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপরও নিষ্ঠুর অত্যাচার চালানো হয়।

মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ নির্মাণের আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে গণহত্যায় শহিদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ডেল্টা টাইমস্/আলী আজীম/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]