চট্টগ্রামে ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

জ্বালানি তেলের অবৈধ কারবার ও পাচার রোধে চট্টগ্রামের পতেঙ্গায় বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একটি গোপন

2026-03-27T19:04:06+00:00
2026-03-27T19:04:06+00:00

চট্টগ্রামে ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৭৫)
ফাইল ছবি

ফাইল ছবি

জ্বালানি তেলের অবৈধ কারবার ও পাচার রোধে চট্টগ্রামের পতেঙ্গায় বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একটি গোপন আস্তানা থেকে ৩০টি ড্রামে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। তবে অভিযান চলাকালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অসাধু চক্রের সদস্যরা সটকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি অসাধু চক্র সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় অবৈধভাবে তেল সরিয়ে নেয়। পরে সেই তেল স্থানীয় বিভিন্ন বিক্রেতার নিকট সরবরাহ করে আসছিল চক্রটি। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]