কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি।শুক্রবার (২৭

2026-03-27T15:46:28+00:00
2026-03-27T15:46:28+00:00

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করছে।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝছে৷ আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা ইচ্ছে করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানে অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]