শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি

2026-03-16T13:13:47+00:00
2026-03-16T13:13:47+00:00

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ৩৮)
শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন জানান।

এতে তিনি উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন।

চিঠিতে ড. এস এম এ ফায়েজ বলেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ অবস্থায় তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]