প্রথম-নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল

ডেল্টা টাইমস্ ডেস্ক:

শিক্ষা

শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে আর লটারি ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।সোমবার (১৬

2026-03-16T16:21:16+00:00
2026-03-16T16:56:59+00:00

প্রথম-নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৪:৫৬ পিএম  (ভিজিট : ৮৪)
শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে আর লটারি ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এরফলে ক্লাস ওয়ান থেকে লটারির মাধ্যমে আর ভর্তির সুযোগ থাকছে না। পাশাপাশি এমন কোনো প্রতিযোগিতা আনবো না, যেন শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ হয়।
 
শুরুতে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়।
 
পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনো পরীক্ষার মাধ্যমেই ভর্তি সম্পন্ন হতো।
 
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। 

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]