যুদ্ধ বন্ধে ওয়াশিংটন-তেল আবিবকে পাঁচ শর্ত দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৫০ এএম (ভিজিট : ৪৩)
 ফাইল ছবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচটি শর্ত মেনে নিলে চুক্তিতে সম্মত হবে ইরান- এমন দাবি করেছে হিব্রু সংবাদমাধ্যমগুলো। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান সংঘাত নিরসনে একগুচ্ছ কঠোর আনুষ্ঠানিক দাবি উপস্থাপন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা প্রথমত নিশ্চিত করতে চান যে, ভবিষ্যতে আর নতুন করে যুদ্ধ শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থার দাবি জানিয়েছে, যাতে কার্যত ওই গুরুত্বপূর্ণ জলপথ ইরানের নিয়ন্ত্রণে থাকে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান। যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
ইরান আরও দাবি করেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে তাদের ইরানের কাছে হস্তান্তর অথবা বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার কথাও বলা হয়েছে।
এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে চ্যানেল-১২ জানিয়েছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘ব্যাপক ও গুরুতর ছাড়’ দিতে প্রস্তুত। তবে ওই কর্মকর্তা মনে করেন, একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ‘খুবই কম’।
সূত্রটি আরও জানায়, ইরানের সেনা প্রত্যাহার ‘সামরিক চাপের ফল’ এবং এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো ‘যথেষ্ট নয়’।
ডেল্টা টাইমস/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
|