ইসরায়েলি হামলায় লেবাননে ৯ জন নিহত, আহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।দেশটির

2026-03-25T15:03:27+00:00
2026-03-25T15:05:33+00:00

ইসরায়েলি হামলায় লেবাননে ৯ জন নিহত, আহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৩:০৫ পিএম  (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ-এর বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের হাব্বুশ শহরে বিমান হামলায় ৩ জন নিহত ও ১৮ জন আহত হন।

এছাড়া টাইর শহরের আল-আলাম মোড়ে আরেকটি হামলায় ২৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, মিয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হন।

সাইদনের আদলুন এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েল গত ২ মার্চ থেকে সীমান্তপাড়ের হামলার জেরে হিজবুল্লাহ-এর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১,০৭২ জন নিহত এবং ২,৯৬৬ জন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ ভাবে ইরানের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]