এশিয়া কাপ আর্চারির রুপা পদক নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারির সেমিফাইনালে ভুটানকে হারিয়ে রুপা পদক নিশ্চিত করেছে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। এর আগে

2026-03-25T16:36:47+00:00
2026-03-25T16:36:47+00:00

এশিয়া কাপ আর্চারির রুপা পদক নিশ্চিত করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারির সেমিফাইনালে ভুটানকে হারিয়ে রুপা পদক নিশ্চিত করেছে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে আজ (২৫ মার্চ) হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দলটি ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠে।

প্রতিযোগিতার ফাইনালে সোনার পদক জয়ের জন্য বাংলাদেশ লড়বে ভিয়েতনামের বিপক্ষে। তবে ফাইনালে না জিতলেও অন্তত রুপার পদক পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
 
২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম লেগেও সাফল্যের স্বাক্ষর রেখেছিল বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দল। সেই আসরে রুপা জিতলেও ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে স্বর্ণপদক হাতছাড়া করতে হয়েছিল। 

এদিকে, পুরুষ দলের সাফল্যের বিপরীতে নারী কম্পাউন্ড দল শেষ চারে ওঠার খুব কাছাকাছি গিয়েও থেমে গেছে। থাইল্যান্ডের বিপক্ষে বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তারদের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ২৩০-২২৯ স্কোরে হেরে তারা সেমিফাইনালের টিকিট পায়নি। 
 
অন্যদিকে, রিকার্ভ পুরুষ দল দারুণ পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দল শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠেছিল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের বিপক্ষে তারা ছন্দ খুঁজে পায়নি, হেরেছে ৬-০ স্কোরে।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]