দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে প্রজ্ঞাপন জারি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্সের

2026-03-26T17:29:44+00:00
2026-03-26T17:29:44+00:00

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে প্রজ্ঞাপন জারি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৭৮)
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বর্তমান পদায়ন পরিবর্তন করে নতুন কর্মস্থলে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত শাইখা সুলতানাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত মেহজাবিন জাহানকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাবনায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৯ এপ্রিল তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]