সচিবালয়ে বড় রদবদল, এক ডজন পদে নতুন নিয়োগ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা

2026-03-26T15:17:42+00:00
2026-03-26T15:17:42+00:00

সচিবালয়ে বড় রদবদল, এক ডজন পদে নতুন নিয়োগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৪২)
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।

বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

সরকারের এই নতুন আদেশে বেশ কয়েকজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে পূর্ণ সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে মো. গোলাম সরওয়ার ভূঁইয়া (মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড) নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে।

এ ছাড়া ইয়াসমিন পারভীন (এসডিএস, ন্যাশনাল ডিফেন্স কলেজ) দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে। মো. মোখতার আহমেদ (বিভাগীয় কমিশনার, খুলনা) যুক্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে।

রায়হান কাওছার (অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়) পদোন্নতি পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। জাকারিয়া (চেয়ারম্যান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) স্থলাভিষিক্ত হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে।

কাজী আনোয়ার হোসেন (অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ) দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে। ফাহমিদা আখতার (অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। দেলোয়ার হোসেন (অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বিশেষ দক্ষতাকে কাজে লাগাতে এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

পাশাপাশি বর্তমান কয়েকজন সচিবের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, প্রশাসনিক এই পুনর্গঠনের অংশ হিসেবে চারজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

প্রশাসনের গতিশীলতা আনতেই এই পরিবর্তন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ডেল্টা টাইমস্/আইইউ









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]