সেনা সংকটে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:১৭ এএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৯:২৭ এএম (ভিজিট : ৩৩)
 ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির ইরান ও লেবাননের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে একযোগে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে সেনা সংকটে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির সেনাবাহিনী ‘ভেঙে’ পড়তে পারে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান ইয়াল জামির।
ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তিনি পরিস্থিতির গুরুতর দিক তুলে ধরেন। বৈঠকে তিনি বলেন, আমি আপনাদের সামনে ১০টি লাল পতাকা তুলছি, ইঙ্গিত করে যে সেনাবাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সেনা সংকট অব্যাহত থাকলে খুব শিগগিরই সাধারণ সামরিক অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে।
এই প্রেক্ষাপটে সেনাপ্রধান কয়েকটি সুপারিশও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—নতুন করে সেনা নিয়োগ আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক সেবার সময়সীমা বাড়ানো।
উল্লেখ্য, ইরান ও লেবানন–সংক্রান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় একাধিক ফ্রন্টে সক্রিয় রয়েছে ইসরায়েলি বাহিনী। - তথ্যসূত্র: আল জাজিরা
ডেল্টা টাইমস/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]

|