মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান আর নেই

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কেরানীগঞ্জে

2026-03-27T14:38:39+00:00
2026-03-27T14:38:39+00:00

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান আর নেই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৩৭)
ফাইল ছবি

ফাইল ছবি

মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আবদুল মান্নান‌কে হাসপাতা‌লে নেওয়া কারারক্ষী মো. সুজন বলেন, রাত ১১টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজন আরও বলেন, আবদুল মান্নান মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।

মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবদুল মান্নানসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন– বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]