স্বাধীনতা দিবসে সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি

2026-03-26T14:45:19+00:00
2026-03-26T14:45:19+00:00

স্বাধীনতা দিবসে সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৩০)
ফাইল ছবি

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। একইদিন নৌবাহিনীর ৯ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন, আর্মার্ড; মো. আ. কাইয়ুম, আর্টিলারি; মো. মোহাররম হোসেন, আর্টিলারি; মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ইঞ্জিনিয়ার্স; মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার্স; মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মো. আবদুল কাদের, সিগন্যালস্; কাজী মোকাররম হোসেন, ই বেঙ্গল; মো. হাবিবুর রহমান, ই বেঙ্গল; মোহাম্মদ তাজুল ইসলাম, ই বেঙ্গল; মোহাম্মদ কিবরিয়া কামাল, ই বেঙ্গল; মোহাম্মদ কামরুজ্জামান, ই বেঙ্গল; মো. খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন, এএসসি; ওবায়দুর রহমান সেখ, ইএমই; মো. আবুল হাশেম, ইএমই; মো. আব্দুল কাদের, সিএমপি।
 
নৌবাহিনীতে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- খন্দকার জাহাঙ্গীর আলম, এনইউপি এমসিপিও, (এক্স) (সিডি-১); মো. নজরুল ইসলাম, এমসিপিও (ই); এইচ এম আব্দুল জলিল, এমসিপিও (এক্সক্স) (জিআই); শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, এমসিপিও (এক্স) (এফসি-১); মো. সাইফুল ইসলাম প্রধান, বিএসপি, এমসিপিও (আর); হাওলাদার মোহাম্মদ হান্নান, এমসিপিও (এল); মো. সামিউল হক, এমসিপিও (কম); মো. নুরুজ্জামান, এমসিপিও (ক্যাট); মো. দীন ইসলাম, এমসিপিও (মেড) (ওটিএ)।
 
সেনাবাহিনী ও নৌবাহিনীর এ অনারারি কমিশন আজ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]