স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে বিধিনিষেধ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

2026-03-25T17:16:28+00:00
2026-03-25T17:16:28+00:00

স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে বিধিনিষেধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩৮)
ফাইল ছবি

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এ উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যাত্রীদের যাতায়াত সুবিধার্থে কোন কোন সড়ক এড়িয়ে চলতে হবে তা জানিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটিতে সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, বিদেশী কূটনীতিকবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত অন্যান্য গাড়ি চালকদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

১. বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং। ২. প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)। ৩. সৈয়দ মাহবুব মোর্শেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং। ৪. জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং।

বঙ্গভবন কেন্দ্রিক যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

১. আবরার ফাহাদ এভিনিউতে (জিরোপয়েন্ট ক্রসিংয়ের পূর্ব প্রান্ত থেকে গুলিস্থান চত্বর ক্রসিং পর্যন্ত)। ২. ডিআইটি রোডের গুলিস্থান চত্বর ক্রসিং থেকে রাজউক ক্রসিং। ৩. ডিআইটি রোডের দৈনিক বাংলা ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত থেকে রাজউক ক্রসিং। ৪. ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্কের দক্ষিণ-পূর্ব প্রান্ত (আহাদ পুলিশ বক্স) থেকে জয়কালী মন্দির ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত। ৫. দিলকুশা রোডের অ্যালিকো গ্যাপ, পূবালী ব্যাংক গ্যাপ, পূবালী পেট্রল পাম্প গ্যাপ, সিটি সেন্টার গ্যাপ, ২৪ তলা গ্যাপ, রাজউক ক্রসিং গ্যাপ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ক্রসিং উল্লিখিত ডাইভারশন পয়েন্টসমূহের যান চলাচল ব্যবস্থাপনা

জাহাঙ্গীরগেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুররোড দিয়ে চলাচল করবে যানবাহন। যানবাহনসমূহ মিরপুর-১০ হতে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী/বিজয়সরণি/ ফার্মগেট/ধানমণ্ডি/ নিউমার্কেটগামী আগারগাঁও লাইট ক্রসিং হতে রাইট টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে। ফার্মগেট/বিজয় সরণি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

এছাড়া, ধানমণ্ডি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া/শেওড়াপাড়া/মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে। মিরপুর-শ্যামলী-শিশুমেলা হতে আগত যানবাহনসমূহ বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ-খেজুরবাগান-ফার্মগেট-বিজয় সরণি দিয়ে চলাচল করবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]