অপারেশনের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:২৮ এএম (ভিজিট : ২৮)
 সংগৃহীত ছবি হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করা হয় তার। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এই গুণী অভিনেতা। এমন সময়ে সপরিবারে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী; জানালেন অভিনেতা বাবুর শারীরিক অবস্থাও।
বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। তাতে চঞ্চল চৌধুরী আবেগঘন কথায় লেখেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’
ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থা জানিয়ে চঞ্চল লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক্যামেরার সামনে দেখব। অনেক শুভ কামনা বাবু ভাই... আপনি একজনই।’
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। এবারের ঈদে প্রেক্ষাগৃহে চঞ্চল চৌধুরীর ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলছে। এছাড়াও ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে।
ডেল্টা টাইমস/সিআর/এমই
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]

|